সুপর্ণা দে, ১৩.০১.২৪ সময়ঃ ১০.৩৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মকড় সংক্রান্তির আগেই ঝোড়ো ব্যাটিং শীতের। আজ শহর কলকাতায় তাপমাত্রার পারদ নামল ১৩-র ঘরে। আজই মরশুমের শীতলতম দিন। তবে এই ঠাণ্ডা থিতু হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পাশাপাশি আলিপুর আবহাওয়া দফতর বলছে মকড় সংক্রান্তির পরেই রাজ্যে নামবে বৃষ্টি। ১৬-১৮ জানুয়ারির মধ্যে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলী এবং কলকাতায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। শীতের এই বৃষ্টিতে ফসলের ক্ষতি হবে বলে জানা যাচ্ছে। তাই ১৬ তারিখের মধ্যে মাঠের ফসল কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
