PRL monk attuck- পুরুলিয়ায় মারধর করা হল উত্তরপ্রদেশের ৩ সাধুকে


সুপর্ণা দে, ১৩.০১.২৪ সময়ঃ ১১.৪৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এই বছর কুম্ভমেলা না থাকার দরুণ উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে আসছিলেন তিন সাধু। তাঁরা পুরুলিয়ার গৌরাঙ্গডিহি দিয়ে আসার সময় বিপাকে পড়েন। সেখানকার মানুষজন তাঁদেরকে মেয়ে পাচারকারী ভাবে। তারপর চলে বেধড়ক মারধর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। পুলিশ এসে জানতে পারে, রাস্তা দিয়ে আসার সময় কয়েকজন মেয়ে তাঁদেরকে দেখে ভয় পায়। তাতেই গ্রামবাসীরা ভাবে এই তিন সাধু হয়তো মেয়ে পাচারকারী। তখনই উত্তেজিত গ্রামবাসী ওই তিন সাধুকে মারধর শুরু করেন। পুলিশ তিন সাধুকে উদ্ধার করে নিয়ে যায়।

এরপর ঘটনাস্থলে আসেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি এই তিন সাধুকে তাঁর বাড়িতে নিয়ে যান। আজ তাঁদের পাঠানো হয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার আভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *