INDIGO EMERGENCY LANDED FOR FOG AT DHAKA- ঘন কুয়াশার জের, ইন্ডিগোর জরুরী অবতরণ ঢাকায়


সুপর্ণা দে, ১৩.০১.২৪ সময়ঃ ০১.০৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ঘন কুয়াশার জেরে কমে গিয়েছে দৃশ্যমানতা। তাই জরুরী ভিত্তিতে অবতরণ করানো হল ইন্ডিগো বিমানকে। বিমানটি মুম্বই থেকে গুয়াহাটি যাচ্ছিলো। পরিস্থিতি বেগতিক হওয়ায় পাইলট প্রতিবেশী দেশ বাংলাদেশে বিমানটিকে অবতরন করান।

জানা গিয়েছে, ওই বিমানে নাকি ছিলেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি সুরজ সিং ঠাকুর। তিনি ইম্ফল যাবেন। সেখানে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেবেন।

প্রায় ৯ ঘণ্টারও বেশি সময় ধরে যাত্রীরা বিমানের ভেতরে আটকে থাকেন। তাঁদের পাসপোর্ট ভিসা না থাকায় আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাঁদেরকে বিমানের ভেতরেই থাকতে হয়।

পরে বেলা বাড়লে বিমানটি ফের রওনা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *