সুপর্ণা দে, ১২.০১.২৪ সময়ঃ ৫.১৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। শুক্রবার পশ্চিমবঙ্গ পুলিশকে এমনটাই জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, ২০১৮ সালের অগাস্ট মাসে নিশীথ প্রামানিকের সঙ্গে কিছু মানুষের ঝামেলা বাধে। সেখানে গুলি চালানোর অভিযোগ ওঠে। ২ জন গুলিবিদ্ধ হন। এই ঘটনায় নিশীথ সহ আরও ৩৫ জনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই মামলার চার্চশীট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি হয় নিশীথের নামে।
এরপর কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানায় নিশীথ প্রামানিক। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই সুপ্রিম কোর্টের দারস্থ হন নিশীথ। শীর্ষ আদালতের বিচারপতি বেলা এম.ত্রিবেদী এবং বিচারপতি পঙ্কজ মিঠালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
