Vangore kolkata police- এলাকায় শান্তি বজায় রাখতে সাধারণ মানুষের দারস্থ পুলিশ


বর্ণালী মণ্ডল, ১১.০১.২৪ সময়ঃ ৪.৪২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এলাকায় দুর্নীতি দমনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবার সাধারণ মানুষের দ্বারস্থ হলেন কলকাতা পুলিশের আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই ভাঙড়ের বিভিন্ন বাজারে বাজারে মাইকিং করেন পুলিশ কর্মীরা। এর পাশাপাশি এলাকায় যানবাহন নিয়ন্ত্রণেরও বার্তা দিচ্ছেন পুলিশ আধিকারিকরা। এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে থানার পক্ষ থেকে একটি ফোন নাম্বারও সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া হয়। কলকাতা পুলিশের আধিকারিকদের সামনে পেয়ে এলাকার বিভিন্ন অভাব অভিযোগের কথা জানাচ্ছেন সাধারণ মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *