প্রতীতি ঘোষ, ১১.০১.২৪ সময়ঃ ১.১৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আরও আধুনিক চিকিত্সা পরিকাঠামো তৈরি হল উত্তর ২৪ পরগনার নৈহাটি মাতৃসদন হাসপাতালে। নতুন আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। প্রায় আট শয্যা বিশিষ্ট এই আইসিইউ ইউনিটের উদ্বোধন করা হল। ফলে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনেকটাই উন্নত পরিষেবা পাবেন বলে জানলেন নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের পুরপ্রধান পার্ষদ সনৎ দে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজন।
