Earthquake: পাকিস্তানে ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি-পাঞ্জাব-কাশ্মীর


সুপর্ণা দে, ১১.০১.২৪ সময়ঃ ৫.৪৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জাপান ইন্দোনেশিয়ার পর এবার পাকিস্তানে ভূমিকম্প। কেঁপে উঠল সংলগ্ন পাঞ্জাবও। আফগানিস্তানেই মূল কম্পনটি অনুভূত হয়েছে। তারই জেরে কেঁপে উঠছে বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.০। ভূমিকম্প হয়েছে ইসলামাবাদ পেশওয়ার লাহোরের বিস্তীর্ণ অঞ্চল। আর এর জেরে কেঁপে উঠেছে পাঞ্জাব খাইবার পাখতুখোয়া এবং জম্মু ও কাশ্মীরে। পাকিস্তান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের মতে, এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *