RASHID KHAN FAREWELL- গান স্যালুটে শেষ শ্রদ্ধা ওস্তাদ রশিদ খানকে, সমাধীস্থ হলেন উত্তরপ্রদেশে


সুপর্ণা দে, ১০.০১.২৪ সময়ঃ ৬.১৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

কলকাতার রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হল ওস্তাদ রশিদ খানকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তাঁকে জানানো হয় শ্রদ্ধা। এরপর সেখান থেকে শিল্পীর মরদেহ যায় কলকাতার নাকতলার বাড়িতে। সেখান থেকে তাঁর জন্মস্থান উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় দেহ। সাদা ফুল, মালা নিয়ে রবীন্দ্রসদনে হাজির হয়েছিলেন কিংবদন্তী শিল্পীর অগণিত অনুরাগী। এছাড়াও ছিলেন হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, অজয় চক্রবর্তী, জুন মালিয়া, মুনমুন সেন, কৌস্তভ বাগচী, শমীক ভট্টাচার্য, শতরূপ ঘোষ সহ আরও অনেকে। শিল্পীকে শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকের গলা ভারি হয়ে আসে, আবার অনেকের চোখ জলে ভরে আসে।

জানা যায়, প্রথমে নাকি শিল্পীকে টালিগঞ্জে সমাধিস্থ করার পরিকল্পনা করা হয়, পরে তা পরিবর্তন করা হয়।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *