সুপর্ণা দে, ০৬.০১.২৪ সময়ঃ ১২.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গুগল মিটে মিটিং ডেকে ২০০ জন কর্মীকে ছাঁটাই করলো আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থা স্টার্ট-আপ। আগেই কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছিলো গুগল মিট জয়েন হওয়ার কথা।সেইমতো সকলে জয়েন হয়েছিলেন। প্রথমে তারা ভেবেছিলো হয়তো হয়তো নতুন কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এমন দুর্ঘটনা ঘটবে তা ঘুণাক্ষরেও জানতে পারেন নি সংস্থার কর্মীরা। সংস্থার এমন নির্দেশে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের। জানা গিয়েছে, আমেরিকার ঐ সংস্থাটি ২০১৭ সালে তৈরী হয়। প্রথমাবস্থায় সবকিছু ঠিকঠাকই চলছিলো। চোখ ধাঁধানো ছিলো অফিস। অনেক জায়গায় এর শাখা ছিলো। সবকটি দফতরই ছিলো আকর্ষণীয়। কিন্তু সংস্থাটি কোনোভাবে ঋণগ্রস্থ হয়ে পড়ে, তাই এই সিদ্ধান্ত।
