BRICS- রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্সে যোগদান করলেন ৫ মুসলিম দেশ


সুপর্ণা দে, ০৫.০১.২৪ সময়ঃ ৫.৩১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন। আর এই বছর নতুন করে যোগদান করেছে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব- এই পাঁচ মুসলিম দেশ। এর সঙ্গে আর্জেন্টিনার যোগ দেওয়ার কথা ছিলো, কিন্তু তারা তাদের নাম সরিয়ে নেয়। চলতি বছরের ১লা জানুয়ারি সরকারিভাবে এই ৫টি দেশ ব্রিকস গোষ্ঠীর সদস্য পদ পেয়েছে। এই ৫ দেশকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, এতদিন পর্যন্ত ব্রিক্স গোষ্ঠীর সদস্য ছিল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার। মনে করা হচ্ছে, এই ৫ দেশের যোগদান, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে। বলা বাহুল্য, নতুন করে এই ৫ দেশ পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ায়, এবারের সম্মেলনই এই গোষ্ঠীর সব থেকে বড় শীর্ষ সম্মেলন হতে চলেছে।

পুতিন জানিয়েছেন, এই গোষ্ঠীর সকল সদস্যকে সমানাধিকার দেওয়া হবে। এছাড়া, বিজ্ঞান, উচ্চমানের প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, পরিবেশ রক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, যুবশক্তি বিনিময়, সুশীল সমাজের মতো ক্ষেত্রগুলিতেও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেবে রাশিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *