বর্ণালী মণ্ডল, ০৪.০১.২৪ সময়ঃ ৩.৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আর কিছু দিনের মধ্যেই গঙ্গাসাগর পরিণত হবে মহাতীর্থে। ইতিমধ্যেই সাধুসন্তরা জমায়েত হয়েছেন সেখানে। এরই মধ্যে সেখানকার সন্ন্যাসীদের হাতে এসে পৌঁছালো রাম মন্দিরের আমন্ত্রণপত্র। আমন্ত্রণ পত্র পেয়ে তাঁরা যতটা খুশি। ঠিক ততটাই আক্ষেপ প্রকাশ করেছেন আমন্ত্রণ না রক্ষা করতে পারার জন্য। কারণ, এই বয়সে এসে তাঁরা প্রবল ভিড়ের চাপ সহ্য করতে পারবেন না। তার ওপর এতটা দূর। চলতি মাসের ২২ তারিখ অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্ববাসীর নজর এখন সেদিকেই। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের তাবড় তাবড় ব্যাক্তিত্বদের। সেখানে আমন্ত্রণপত্র পেয়ে খুশি গঙ্গাসাগর মেলায় আসা সাধু সন্ন্যাসীরা। গঙ্গাসাগরকে নিয়ে যেমন রয়েছে হিন্দুদের একাধিক পৌরাণিক কাহিনী ঠিক তেমনি হিন্দুদের অন্যতম পিঠস্থান অযোধ্যার রাম মন্দির। একে অপরের সঙ্গে যেন অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত। তবে যআই হোক না কেন, এমন আমন্ত্রণপত্র তাদের কাছে অনেকটাই গর্ভের বলে জানাচ্ছে সাধু সন্ন্যাসীরা।
