West bengal weather- আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়বে


সুপর্ণা দে, ০৩.০১.২৪ সময়ঃ ১২.০৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারদ নেমেছে ঠিকই কিন্তু সেভাবে শীতের স্পেল বোঝা যাচ্ছে না। অনেকেই আবার শীতের শিরশরানি ভাব না পেয়ে আক্ষেপ করেছেন। আর তাঁদের জন্য রয়েছে সুখবর, আসছে শীতের দ্বিতীয় স্পেল। ১০ জানুয়ারি থেকে শুরু হবে শীতের নতুন ইনিংস। জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে। সেই আবহাওয়া থাকবে ৭ দিন। তারপর তাপমাত্রার পারদ ঊর্ধমুখী হবে।

পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে রাজ্য জুড়ে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেখানে আরও নামবে তাপমাত্রার পারদ। তুষারপাত জারি থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *