Japan earthquake- ফের ভূমিকম্পের সতর্কতা জারি টোকিওতে


সুপর্ণা দে, ০৩.০১.২৪ সময়ঃ ২.৫১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২০২৪ এর শুরু থেকেই বিপর্যয় নেমে এসেছে জাপানে (japan)। ভূমিকম্প সুনামীর কবলে পড়ে তছনছ হয়ে গিয়েছে সে দেশ। চারিদিকে শুধুই ধ্বংসের ছবি। এর ওপর ফের জাপান প্রশাসনের তরফে জারি হল ভূমিকম্পের সতর্কতা। পাশাপাশি ভারী বৃষ্টি ও হড়পা বানেরও সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে ৬২ জনের মৃত্যু হয়েছে , ২২ জন গুরুতর জখম হয়েছেন বলে জানানো হয়েছে জাপান প্রশাসনের তরফে।

উল্লেখ্য, ১লা জানুয়ারি ৭.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিলো জাপানের ইশিকাওয়া প্রদেশ। এর ফলে রাস্তাঘাট, বাড়িঘরে চওড়া ফাটল দেখা দেয়। 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৫৫ বার আফটার শক অনুভূত হয়েছে জাপানের বিভিন্ন জায়গায়। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নোটো উপকূল। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে সেখানে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *