south barasat baby recovery- সদ্যোজাতর দেহ নিয়ে টানাহ্যাঁচরা কুকুরের,
বর্ণালী মণ্ডল- ০২.০১,২৪ সময়ঃ ৫.৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সদ্যোজাতর দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিন বারাসতের বাজার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে এক গৃহবধূর নজরে আসে বিষয়টি। এলাকার কয়েকটি সারমেয় সদ্যোজাতটিকে ধরে টানাহ্যাঁচড়া করলে বিষয়টি নজরে আসে গৃহবধূর। এরপর ঐ গৃহবধূই খবর দেন পঞ্চায়েতে। এরপর সেখান থেকে খবর যায় জয়নগর থানায়। পুলিশ এসে সদ্যোজাতর দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এই খবর প্রকাশ্যে আসার পরই উত্সুক মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
