হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফেরত দেওয়ার আর্জি ওয়ার্নারের


দিন দর্পণ, বুধবার সিডনিতে শেষ টেস্ট খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার। এই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন অজি ওপেনার। আবেগি ওয়ার্নার শেষ বেলায় মাঠে নামছেন। ঠিক তাঁর আগেই চুরি হয়ে গেল তাঁর ব্যাগপ্যাক। যে ব্যাগপ্যাকে রয়েছে তাঁর বহু কষ্টে অর্জিত ব্যাগি গ্রিন। অজি ক্রিকেট তো বটেই বিশ্বক্রিকেটেও যে ক্যাপ ঐতিহ্যবাহী।

আর বিদায়বেলায় সেই মূল্যবান সম্পদ হারিয়েই মুষড়ে পড়লেন ডেভিড ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই টুপি ফেরত দেওয়ার কাতর আর্জি জানালেন ওয়ার্নার। ইন্সটা-ভিডিয়োতে বিধ্বংসী বাঁ হাতি ওপেনার লিখেছেন, ‘হাই, সকলে। ডেভিড ওয়ার্নার এখানে। একদম শেষ পন্থা হিসাবে এই মাধ্যম বেছে নিলাম। কয়েকদিন আগে আমাদের ব্যাগপত্তর কোয়ান্টাসে (অস্ট্রেলীয় বিমান) তোলা হয়েছিল।’

আরও লেখেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে খুঁজেছি। কিছু ব্লাউন্ড স্পট পেয়েছি। কোয়ে ওয়েস্ট হোটেলেও আমরা কথাবার্তা চালিয়েছি। যাঁদের আমরা ব্যাপক বিশ্বাস করি। ওঁরাও ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। কেউ আমাদের রুমে আসেনি। তবে দুর্ভাগ্যের বিষয়, আমার লাগেজ থেকে ব্যাগ নিয়েছে। যেখানে আমার ব্যাগপ্যাক তো বটেই আমার মেয়েদের উপহার রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *