S24 SUNDORBON VIR- ১লা জানুয়ারি সুন্দরবনে ভিড়

সুন্দরবনে পর্যটকদের ভিড়

বর্ণালী মণ্ডলঃ ০১-০১-২৪, ১১.৪৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক, দক্ষিণ ২৪ পরগনাঃ রেজি নতুন বছরের প্রথম দিনে মেতে উঠেছে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন। অগণিত পর্যটকের জমায়েত হয়েছে। ম্যানগ্রোভের জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরবনের অফুরান প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছেন পর্যটকেরা। জীব বৈচিত্রে ভরপুর সুন্দরবন।  শীতের রোদ পোহাতে দেখা গেলো রয়েল বেঙ্গল টাইগারকে। এছাড়াও দেখা গেলো চিত্রা হরিণ, কুমির, ঘরিয়াল, লাল বাঁদর, কৌটা কচ্ছপ, মনিটর লিজার্ড, বন বিড়াল,  মদন টাক সহ অনেক কিছু। এসব ছাড়াও  সুন্দরবনের মানুষদের জীবন জীবিকা এবং মৎস্যজীবীদের জীবন জীবিকা আকৃষ্ট করল সবাইকে। লাখো পর্যটক সমাগমকে কেন্দ্র করে অনেক অস্থায়ী দোকানী তাঁদের পসরা নিয়ে বসেছিলেন। সারা বছর টুকটাক বিকিকিনি চললেও, এদিন ভালোই ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি লঞ্চে ছিলো উপচে পড়া ভিড়। সব মিলিয়ে ২০২৪ এর প্রথম দিনে সরগরম হয়ে উঠল দক্ষিন ২৪ পরগনার সুন্দরবন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *