ESTARN RAILWAY NOTICE- ট্রেন নোংড়া করলে হবে জরিমানা


দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় রেলে (indian railway)ঘোষণা করা হল নতুন নির্দেশিকা। ট্রেনের ভেতর নোংড়া করলেই পেতে হবে শাস্তি। অনেক সময়ই মানুষ ট্রেনে উঠে ঝালমুড়ি, বাদাম, চিপস, পাপড়, সিঙাড়া, চা-কফি, আলুকাবলি খেয়ে থাকেন। তারপর সেই ঠোঙাগুলো ট্রেনের কামড়ার ভেতরেই ফেলে দেয়। এতে ট্রেন নোংড়া হয়। এইসব আচরণ ঠেকানোর জন্য পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে এবার জারি করা হল কড়া নির্দেশিকা। 

সেখানে জানানো হয়েছে, ট্রেন পরিস্কার রাখার দায়িত্ব যাত্রীদেরই। তাই কোনো যাত্রী যদি ট্রেনের মধ্যে নোংরা ফেলে, তাহলে ওই যাত্রীকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে। হতে পারে তার জেল ও জরিমানা দুটোই।

এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফের (RPF) আইজি পরমশিব জানিয়েছেন, এতদিন শুধু জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হত। এবার আর ছাড়া হবে না। কোনও যাত্রী যদি এবার ট্রেনে আবর্জনা ফেলেন, তাহলে তাঁকে ১৪৫ (সি) ধারায় গ্রেফতার করা হবে। ৫০০ টাকার জরিমানা এবং ৬ মাসের জন্য জেলও হতে পারে। আইনটি অনেক পুরনো হলেও, এবার থেকে সেটি কড়াভাবে প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পরিষ্কার -পরিচ্ছন্নতা সম্পর্কে ভারতীয় রেল (Indian Railways) ইদানিং কড়া পদক্ষেপ নিয়েছে। এর কারণ সম্পর্কে এক সহকারী কমার্শিয়াল ম্যানেজার বলেছেন, ”স্টেশনগুলি অমৃত ভারত (Amrit Bharat) প্রকল্পের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে। ফলে পরিচ্ছন্নতা বজায় রাখাটা অভ্যাসে পরিণত করতে হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *