No new year celebration in pakistan ইংরেজী নববর্ষ পালনে নিষেধাজ্ঞা জারি পাকিস্তানে


নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি পাকিস্তানে

No new year celebrate pakistani_ প্যালেস্তানীয় ( PALESTINE)ভাইবোনদের সংহতি প্রকাশের জন্য এই বছর ইংরেজী নববর্ষ (NEW YEAR)পালন করবে না পাকিস্তানীরা। তবে শুধুই হবে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়। এমনই নিদান দিয়েছেন সেদেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী (PM)।

দিন দর্পণ, ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান- ২০২৪কে স্বাগত জানাতে পারবে না পাকিস্তানীরা (PAKISTANI)। অর্থাত্ সেদেশে পালন করা হবে না ইংরেজী নববর্ষ উদযাপন। এমনই নিষেধাজ্ঞা জারি করেছেন সেদেশের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর (ANOARUL HOK KANKOR)। বৃহস্পতিবার (THURSDAY) তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছেন। তিনি বলেছেন, “প্যালেস্তাইনের উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের প্যালেস্তিনীয় ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বছর ইংরেজী নববর্ষ উদযাপনের জন্য কোনও ধরনের অনুষ্ঠান করা হবে না সরকারের পক্ষ থেকে।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর (OCTOBER) থেকে শুরু হয় ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ। তাতে কুড়ি হাজার প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়। লক্ষাধিক গাজার বাসিন্দা বাস্তুচ্যুত হন।

বলা বাহুল্য, পাকিস্তানের তরফে ইতিমধ্যেই প্যালেস্তাইনে সাহায্যের দুটি প্যাকেজ পাঠানো হয়েছে। আরও একটি প্যাকেজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহলে প্যালেস্তিনীয় জনগণের দুর্দশা তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।

তাই সেদেশে শুভেচ্ছা বিনিময় ছাড়া আর বিশেষ কোনো অনুষ্ঠান হবে না এই বছর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *