পক্ষাঘাতের ভয়ে কাঁটা বালু


দিন দর্পণ, কলকাতা: সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় ফের সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তুলে ধরলেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। তিনি জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে প্রবল যন্ত্রণা। যা থেকে পক্ষাঘাত হয়ে যেতে পারে। উল্লেখ্য,রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পর বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার সকাল ১০.৪৫ নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। স্বাভাবিকভাবেই তাঁকে দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদিও সুকৌশলে তা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী। এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তরই দেননি জ্যোতিপ্রিয়। শুধু জানিয়েছেন তার শারীরিক অসুস্থতার কথা। তিনি এদিন জানান, তাঁর ডান হাত ও ডান পায়ে সমস্যা রয়েছে। বলেন, আমার শরীরটা খুব খারাপ। ডান হাত এবং পা, দু’টিতেই প্রায় পক্ষাঘাতের মতো হয়ে গিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছি। চিকিৎসা করিয়ে ফিরে আসব। এর পরই গাড়িতে উঠে পড়েন তিনি। এদিন শারীরিক পরীক্ষার জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *