বিশ্বকাপে শ্বশুর-জামাইয়ের একই রেকর্ডে নাম থাকল দু’জনেরই


পাকিস্তানের হয়ে বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার কীর্তি অনেকের আছে। কিন্তু শ্বশুর এবং জামাই একমাত্র একাধিক বার বিশ্বকাপে ৫ উইকেট নিতে পেরেছেন। ২০১১ সালে শাহিদ আফ্রিদি দু’বার ৫ উইকেট নিয়েছিলেন। এ বারের বিশ্বকাপে ৫ উইকেট নিয়ে শ্বশুরকে ছুঁয়ে ফেললেন জামাই শাহিন আফ্রিদি।

এই বছর ফেব্রুয়ারিতে শাহিদ আফ্রিদির মেয়ে আনশাকে বিয়ে করেন শাহিন আফ্রিদি। ২০১১ সালের বিশ্বকাপে শাহিদ আফ্রিদি প্রথমে ৫ উইকেট নিয়েছিলেন কেনিয়ার বিরুদ্ধে। সে বারের বিশ্বকাপেই তিনি আবার ৫ উইকেট নিয়েছিলেন কানাডার বিরুদ্ধে। পাকিস্তানের হয়ে তিনিই প্রথম বোলার, যিনি বিশ্বকাপে একাধিক বার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন। এ বার সেই তালিকায় যোগ হল শাহিন আফ্রিদির নাম। ২০১৯ সালে শাহিন প্রথম বার ৫ উইকেট নিয়েছিলেন। সে বার বাংলাদেশের বিরুদ্ধে ৩৫ রান মোট ৬ উইকেট নিয়েছিলেন তিনি। যা পাকিস্তানি বোলারদের মধ্যে সেরা। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন শাহিন। সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন শ্বশুরের সঙ্গে এক তালিকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *