-
রায়পুরেও বিরাটের শতরান, সেঞ্চুরি ঋতুরাজের সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা

রায়পুর, ৩ ডিসেম্বর: রায়পুরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ের স্বপ্নে জল ঢেলে দিল। ৩৫৮ রান তুলেও জিততে পারল না গম্ভীর ব্রিগেড। বিফলে গেল জোড়া সেঞ্চুরি। মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে দ্বিতীয় ম্যাচ জিতিয়ে দিলেন প্রোটিয়াদের। ফলে ৩ ম্যাচের সিরিজ এখন সমতায়। রায়পুরে মার্করামের সেঞ্চুরি, ব্রিৎজকি (৬৮) ও ব্রেভিস (৫৪)-এর সৌজন্যে দক্ষিণ আফ্রিকা ম্যাচ…
-
ভাইবোনেদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি, আমি খুশি প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

দিন দর্পণ বহরমপুর: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, ‘বিচারকে শ্রদ্ধা করি। হাইকোর্টের রায়কে শ্রদ্ধা করি। আমি খুশি আমার ভাইবোনেদের চাকরি সুরক্ষিত করতে পেরেছি।’মালদা থেকে হেলিকপ্টzারে বহরমপুর ফেরার পর মুখোমুখি হয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়া প্রসঙ্গে এভাবেই…
-
ট্রেন থেকে পড়ে গেলেন মহিলা, হাসপাতালে মৃত্যু

কল্যাণ অধিকারী, দিন দর্পণ: আমতা লোকাল থেকে পড়ে গেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মহেন্দ্রলালনগর স্টেশনের কাছে। তারপর লাইনের ধারে টানা দুই ঘণ্টার বেশি সময় পড়ে থাকলেও উদ্ধারে এল না কেউ। এমনি অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার সকাল ৯:২০টা নাগাদ আমতা থেকে হাওড়াগামী একটি লোকাল ট্রেন থেকে পড়ে যান অজ্ঞাতপরিচয়…
-
পরিবারের মান সম্মান ফিরিয়ে দিল হাইকোর্ট, দাবি শিক্ষকদের

কল্যাণ অধিকারী, দিন দর্পণ ২০২৩ সালের মে মাস। কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশে, প্রাথমিকে হাজার-হাজার চাকরি বাতিল হয়েছিল। রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছিল। ২০২৫ সালের ৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাথমিকের সেই ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রেখে দিল। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর জয় মেলায় এদিন হাইকোর্ট চত্বরে আনন্দাশ্রু, চলল মিষ্টিমুখ পর্ব।…
-
চিন-জাপান দ্বন্দ্ব আরও তীব্র

২ ডিসেম্বরn পূর্ব চিন সাগরে ভূ-রাজনৈতিকভাবে কয়েকটি দ্বীপ প্রশাসনিকভাবে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দীর্ঘদিন থেকে চিন এগুলোর ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি দ্বীপগুলোর কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা নিয়ে দেশ দুটি ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। এর মাধ্যমে চিন ও জাপানের মধ্যকার চলমান উত্তেজনা এবার আরও প্রকাশ্য রূপ পেল।মঙ্গলবার চিনের কোস্টগার্ড জানিয়েছে, দিয়াওয়ু দ্বীপপুঞ্জের…
-
‘ওদের জন্য কি লাল গালিচা পেতে দিতে চান?’ রোহিঙ্গা অন্তর্ধান মামলায় অনুপ্রবেশ প্রসঙ্গে প্রশ্ন সুপ্রিম কোর্টের
দিন দর্পণ দেশে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিতে আইন আর কতটা নমনীয় করা হবে? মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আটক হওয়ার পর পাঁচ রোহিঙ্গার খোঁজ পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। মঙ্গলবার মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। ওই মামলাতেই প্রধান…
-
বাংলার মানুষের নাম বাদ দেওয়া চলবে না, কমিশনকে কটাক্ষ ফিরহাদের

কল্যাণ অধিকারী, দিন দর্পণ বাংলার একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না। বাংলার মানুষের ভোট দেওয়ার অধিকার আছে, সে ভোট দেবে। এসআইআর-এর নাম করে বাংলার মানুষের নাম বাদ দেওয়া চলবে না। আমাদের কর্মীরা ওয়াররুমে বসে জেনুইন ভোটারদের জন্য লড়াই করছে, হাওড়ায় ওয়াররুম পরিদর্শনে এসে জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি সিপিএমকে তীব্র কটাক্ষ করেন। সিপিএম…
-
তাজপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরএইডস সচেতনতা প্রচারাভিযান

দিন দর্পণ আমতা তাজপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ রাজ্য এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার এইচআইভি ও এইডস সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আমতা-রানিহাটি রোডে ব্যস্ততম রাস্তার মোড়ে এই মারণরোগ নিয়ে সচেতনতার প্রচারাভিযান চালানো হয়। এ দিন এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পথচলতি মানুষদের মধ্যে রেড রিবন পরিয়ে,…
-
খসড়ায় থাকছে না ৩৫লক্ষ নাম তথ্য কমিশনের

দিন দর্পণ, কলকাতা: দিন যত গড়াচ্ছে ততই সংখ্যা বেড়েই চলেছে। আপাতত খসড়া তালিকায় থাকছে না ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ নাম। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৭০ হাজার বলে জানা যাচ্ছে। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন ১১ লক্ষ ৮২ হাজার ভোটার।…
-
নভেম্বরের শেষে এসে উধাও শীত

দিন দর্পণ, কলকাতা নভেম্বরে শুরু থেকে শীতের আমেজ থাকলেও শেষ লগ্নে এসে সেই আমেজে ভাটা পড়েছে। জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হওয়ার আশা করলেও তেমন শীতের আমেজ পাওয়া যাচ্ছে না। কিন্তু বিগত কয়েক দিনের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাতে সেভাবে পড়বে না। কিন্তু তাপমাত্রা বৃদ্ধি…
