-
বাংলায় উনিশ থেকে বিশ হলেই ফুঁসে ওঠেন টিভিওয়ালারা গুজরাত-হাতরসে হলে বলে না! বললেন ফিরহাদ

কল্যাণ অধিকারী, দিন দর্পণ বাংলার মাটি বারবার রায়বাঘিনীদের জন্ম দিয়েছে। উদয়নারায়ণপুরে ভবশঙ্করী, মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরা হতে পারেন। আর এখন শক্তিশালী নারী যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তিনি আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় উনিশ থেকে বিশ হলেই ফুঁসে ওঠেন টিভিওয়ালারা! গুজরাত-হাতরসে হলে টিভিওয়ালারা বলে না, কারণ মোদী বাবু যদি রেগে যায়। তাহলে তো থাপ্পড় মারবে!…
-
আমতায় দামোদর নদের উপর কংক্রিটের সেতু, সম্প্রীতি উৎসবে জানালেন পুলক রায়

কল্যাণ অধিকারী দিন দর্পণ আমতায় সম্প্রীতির আলোয় উদ্বোধন হল সম্প্রীতি উৎসব ২০২৫। বৃহস্পতিবার গোধূলি আলোয় আমতা থানার তাজপুর ঘাটকুল থেকে তাজপুর কালীতলা উৎসব প্রাঙ্গন অবধি, ধামসা মাদল সহযোগে বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। পদযাত্রায় সামিল হলেন হাজারো গ্রামবাসী। আগাগোড়া মিছিলে হাঁটলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি…
-
১ লক্ষ আমাদের লোক যদি বাদ যায়…শান্তনুর মন্তব্যের প্রতিবাদে ধুন্ধুমার ঠাকুরবাড়িতে

দিন দর্পণ, বনগাঁ: শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদ! আর তা ঘিরে একেবারে রণক্ষেত্রের আকার নিল ঠাকুরবাড়ি। মমতাবালা ঠাকুরেরপন্থীদের বেধড়ক মারধর। ঘটনায় আহত একাধিক ব্যক্তি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। অল ইন্ডিয়া মতুয়া সংঘের দাবি, ‘শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। সেই সময় হঠাৎ করেই এই হামলার ঘটনা ঘটে।’ একেবারে মাটিতে ফেলে মতুয়া সম্প্রদায়ের মানুষদের মারধর করা হয় বলেও…
-
কুলদীপের জামিনে প্রাণহানির আশঙ্কা প্রতিবাদ করায় উন্নাও নির্যাতিতাকেই হেনস্থা

দিন দর্পণ, নয়াদিল্লিঃ উন্নাও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় বহিÜৃñত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের। মঙ্গলবার সেই অভিযুক্তকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে দিল্লি আদালত। কিন্তু কুলদীপের জামিনে আশঙ্কার মেঘ দেখেছে নির্যাতিতার পরিবার। তাঁদের প্রাণহানি হতে পারে বলেও মনে করছে নির্যাতিতার দিদি। মঙ্গলবার আদালতের রায়দানের পরেই রাতে ইন্ডিয়া গেটের বাইরে অবস্থানে বসেন নির্যাতিতা এবং তাঁর মা।…
-
আমতায় মাটির বাড়িতে ঘুমের মধ্যেই আগুন ঝলসে মৃত্যু গোটা পরিবারের

কল্যাণ অধিকারী দিন দর্পণ হাওড়ার আমতায় রাতে মাটির বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের। মৃতদের মধ্যে নবম শ্রেণির এক ছাত্রীও আছে। রবিবার রাতে ঘুমন্ত অবস্থায় দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর থানার সাওড়িয়া গ্রামে। কী ভাবে ঘরে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। চার জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের নাম দুর্যধন দলুই (৭৫) দুধকুমার…
-
পরিবারের শেষকৃত্য সেরেই হাউহাউ করে কেঁদে উঠল সঞ্জু

কল্যাণ অধিকারী, দিন দর্পণ ওড়িশা থেকে সোমবার গভীর রাতে উলুবেড়িয়ায় ফেরে দুধকুমারের ছেলে সঞ্জু। তারপর রাতেই দাদু, বাবা-মা ও বোনের শেষকৃত্য সারলেন। মঙ্গলবার সঞ্জু জানান, অল্প সময়ে বাড়ি ফিরতে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। ভুল ট্রেনে উঠে পড়া, তবে পুলিশ প্রশাসন পাশে থাকায় বাবা-মা ও পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া ঠিকঠাক সম্পূর্ণ করতে পেরেছি। কথাগুলো বলতে বলতেই হাউহাউ করে…
-
ফিরে গিয়ে মতুয়াদের আশ্বাস নরেন্দ্র মোদির

দিন দর্পণ, কলকাতা: কিছু কথা অধরা থেকে গেল। বলা হল। শনিবার নদিয়ার তাহেরপুরে প্রশাসনিক ও রাজনৈতিক সভা মিলিয়ে দুই মঞ্চে মোট ৭৫ মিনিট থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু তা হল না। বরং তিনি পশ্চিমবঙ্গ সফর সারলেন কলকাতায় বসে, তাও আবার মিনিট ১৫-এর মধ্যেই। গোটাটাই হল ভার্চুয়ালি। যার জেরে কিছু কথা যেন বলা বাকি…
-
‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে ভোট যুদ্ধে তৃণমূল কর্মীরা

দিন দর্পণ, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই বিগত সাড়ে ১৪ বছরের উন্নয়নের তালিকা নিয়ে পাঁচালি তৈরি করে তা পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই উন্নয়নের পাঁচালি নিয়েই ভোট যুদ্ধে নামতে শুরু করেছে তৃণমূল। উন্নয়নের পাঁচালি নিয়ে এবার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। জনসংযোগ বৃদ্ধি করতে এই উন্নয়নের পাঁচালিকেই পাখির…
-
যাঁদের নাম বাদ গেছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুন ভবানীপুর নিয়ে কড়া বার্তা মমতার

দিন দর্পণ, কলকাতা: ভবানীপুরের আট কাউন্সিলর এবং বিএলএ-টু-দের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো নাম বাদ গিয়েছে। কোনও বৈধ নাম বাদ গেলে শুনানিতে তাঁর পাশে দাঁড়ানোর বার্তা মমতার। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে। সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী। উপস্থিত ছিলেন দেবাশীস…
-
খসড়া তালিকায় হাওড়ায় বাদ প্রায় সাড়ে চার লাখ

দীপিকা অধিকারী, দিন দর্পণ খসড়া তালিকা প্রকাশ হল কিন্তু ঝড় উঠল না বঙ্গে। সবই যেমনটা চলছিল ঠিক তেমনি চলছে। রাজ্যজুড়ে কোন বৈপ্লবিক কিছুই হল না। সবার নাম যেমনটা থাকার তেমনি আছে। ওই ১কোটি ৬৩ লক্ষের কি পরিণতি হবে ওইটুকুই আটকে রয়ে গেল। মানুষের মধ্যেও কোন তাপ-উত্তাপ নেই। সোশ্যাল মিডিয়ায় মেসি ইস্যুও চাপা পড়ল না। মঙ্গলবার…
