-
নেপাল নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল রয়েছেন উত্তরবঙ্গে

কল্যাণ অধিকারী, দিন দর্পণ অশান্ত পড়শি দেশে আটকে রয়েছেন বহু বাঙালি পর্যটকেরা। এ খবর মমতার কানে পৌঁছেছে। মঙ্গলবার মাঝরাত পর্যন্ত উত্তরকন্যাতেই কাটান মুখ্যমন্ত্রী। বুধবার জলপাইগুড়ি থেকে মুখ্যমন্ত্রী জানান, যেই শুনেছি নেপালে প্রবলেম, ছুটে এসেছি। আশি করছি, শান্তি ফিরে আসবে। মনিটরিং করছি। ‘দু’এক দিনের মধ্যে সকলকেই উদ্যোগ নিয়ে ফিরিয়ে আনবে রাজ্য। দিদির অভয়বার্তা পেয়ে কিছুটা হলেও…
-
অগ্নিগর্ভ নেপাল! বন্ধ শিলিগুড়ি-নেপাল বাস যোগাযোগ, পরিজনদের জন্য দুশ্চিন্তায় বহু পরিবার

দীপিকা অধিকারী, দিন দর্পণ ঘরের ছেলেরা কর্মসূত্রে রয়েছে নেপালে। সকাল থেকে পরিবারের চোখ টিভির পর্দায়। পড়শি দেশের অশান্তির আঁচ পড়েছে দুই মেদিনীপুর জেলায়। ঘনঘন মোবাইলে নজর রাখছে। এই বুঝি মোবাইলের রিং বেজে উঠলো। দাসপুর, ঘাটাল, গোপিগঞ্জ-সহ একাধিক এলাকার যুবকরা সোনার কাজে কয়েকবছর ধরে রয়েছেন নেপালে। কিন্তু এমন অশান্তির পরিস্থিতি আগে ঘটেনি বলেই ফোনে জানিয়েছে। ক’দিনের…
-
পুজোর আগে কলকাতার বাজারে আসবে পদ্মার ইলিশ

শুভাশিস বিশ্বাস, দিন দর্পণ: ভরা বর্ষা। ইলিশের মরশুম। কলকাতাতে ইলিশের দেখা মিলছে না তা নয়। তবে দাম মাটনেরও দ্বিগুণ। এদিকে এই ইলিশ আসার সবথেকে বড় যে উৎস, সেই বাংলাদেশেও দেখা নেই ইলিশের। বাংলাদেশের, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই ইলিশ প্রসঙ্গে জানিয়েছেন দূষণের কারণে ভরা মরশুমেও নদীতে যে সংখ্যায় ইলিশ মেলার কথা, তার ধারে…
-
মালদায় দেবের রঘুডাকাতের প্রচারে উৎসবের আমেজে ভক্তরা

দীপিকা অধিকারী, দিন দর্পণ পুজোর আগেই বাজার মাতাতে আসছে দেবের বাংলা ছবি ‘রঘু ডাকাত’। ‘ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর ‘রঘুডাকাত’ আবারও সিনেমা হল কাঁপাবে মনে করছেন দেব অনুরাগীরা। রঘুডাকাতে’র প্রমোশন করতে শনিবার মালদায় এলেন মেগাস্টার দেব। কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম বলছেন সিনেপ্রেমি মানুষজন। শনিবার সাত সকালে বন্দে ভারত ধরে মালদায়…
-
বাগনানে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত পুলিশকর্মী

কল্যাণ অধিকারী, দিন দর্পণ ১৬ নম্বর জাতীয় সড়কে টহলদারি পুলিশের গাড়িতে ধাক্কা পিকআপ ভ্যানের। বাগনান থানার বরুন্দা এলাকার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশ কনস্টেবলের। নাম রামপদ মণ্ডল, বয়স ৫৫। স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার ভগবানপুরের বাসিন্দা রামপদ বাবু কর্মরত ছিলেন বাগনান থানায়।শুক্রবার বিকালে জাতীয় সড়কে টহলদারি দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে…
-
নামটা কুণাল, মিঠুনের ১০০ কোটির মানহানির মামলা প্রসঙ্গে শুনিয়ে রাখলেন ঘোষ বাবু

কল্যাণ অধিকারী, দিন দর্পণ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছে। তিনি কি চুপ থাকবেন? তিনি কুণাল ঘোষ, নামটা শুনিয়ে রাখলেন স্বয়ং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা প্রসঙ্গে বলতে গিয়ে, কুণাল স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি ঘটনাপ্রবাহে আদৌ বিচলিত নন। বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর…
-
উত্তরবঙ্গে মুশলপর্ব চার দিনে পদত্যাগ ১১ বিজেপি নেতার

দিন দর্পণ, শিলিগুড়ি: উত্তরের শিলিগুড়ির খড়িবাড়ির রানিগঞ্জ-বিন্নাবাড়ি মণ্ডলে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। তার স্পষ্ট ছবি গত কয়েক দিনে একের পর এক পদাধিকারী পদত্যাগ। সূত্রে খবর, মণ্ডল সভাপতি রিনা মণ্ডলের সঙ্গে দীর্ঘদিনের অসন্তোষের জেরেই এমন পদক্ষেপ নিয়েছেন বেশ কয়েকজন বিজেপি নেতা। সঙ্গে এ খবরও মিলেছে, গত চার দিনে পদত্যাগ করেছেন মণ্ডলের সাধারণ সম্পাদক তাপস মাঝি, সহ-সম্পাদক…
-
হলদি নদীর পারে পদ্মের শুভেন্দুকে হারাতে জোড়াফুলের রাজীব?

কল্যাণ অধিকারী, দিন দর্পণ ২১-এর ভোটে রাজ্যে সবথেকে নজরকাড়া আসন ছিল নন্দীগ্রাম। এখানে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপর হলদি নদী দিয়ে বিস্তর জল গড়িয়েছে। ১ হাজার ৯৫৬ ভোটে মমতাকে হারানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার প্রার্থী হাওড়ার রাজীব ব্যানার্জি? বৃহস্পতিবার এই প্রশ্নে জর্জরিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। হলদি নদীর তীরে জোড়াফুল ফোঁটাতে…
-
জন্মদাত্রী মাকে হত্যার দায়ে অভিযুক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

দিন দর্পণ, কলকাতা: জন্মদাত্রী মাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল ছেলেই! ঘটনার ২ বছরের মধ্যেই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল কোচবিহার জেলা আদালত। সঙ্গে আর্থিক জরিমানাও করা হয়েছে গুণধর ছেলের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম মিঠুন সরকার। কোচবিহার-২ ব্লকের পুণ্ডিবাড়ীর সাজেরপার কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা তিনি। ২০২৩ সালে ১৬ জুন বৃদ্ধা মা বাসনা…
-
শ্বশুর-শাশুড়িকে চা খাইয়ে প্রেমিককে নিয়ে পালালো দুই বৌমা গ্রেফতার

দিন দর্পণ, বনগাঁ: শ্বশুর-শাশুড়ি এবং তাঁদের তিন মেয়েকে চা খাইয়ে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বৌ। তার পর বিবাহিত প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন দুই জা। কিন্তু দ্বিতীয় বারেও সফল হল না ‘অভিযান।’ উত্তর ২৪ পরগনার বাগদার এক বাড়ির দুই বৌ গ্রেফতার হলেন পুলিশের হাতে। বুধবার পুলিশের গাড়িতে বসে দুই জা স্বীকার করেন, একই প্রেমিকের সঙ্গেই…