সুপর্ণা দে, ১৬.০১.২৪ সময়ঃ ১১.৫৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ১টা ডিমের দাম ৩৪ টাকা! আর ১২টি ডিমের দাম ৪০০ টাকা! এমনই অবস্থা পাকিস্তানের। অনেকদিন ধরেই পাকিস্তান ভুগছে মূল্যবৃদ্ধি জ্বরে। আটা, ময়দা, চাল, ডাল সর্ষের তেল, মশলা, সব্জিতে হাত লাগালেই লাগতো ছ্যাঁকা। ডিমের দাম ১৫-১৭র মধ্যে ছিলো। হঠাত্ করেই দাম বেড়ে যাওয়ায় মাথায় চিন্তার হাত পড়েছে সে দেশের বাসিন্দাদের।
পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে গিয়ছিলো যে , অনেকেই কিনতে পারছিলেন না। তবে লাগাম ছাড়া দামের জন্য পাক সরকার বেশ কয়েকটি জিনিসের দাম বেধে দিয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে সে দেশে পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। চিকেন ৫০০ টাকা কেজি দরে।
আবার পাকিস্তানেও বেজে গিয়েছে ভোটের ঘণ্টা। ভোটের পর দামে রাশ পড়ে কিনা, সেদিকেই তাকিয়ে পাকিস্তানবাসী।
