AMIT SHAH ELDER SISTER DIED- প্রয়াত অমিত শাহের দিদি


বাবন ধুঁয়া, ১৫.০১.২৪ সময়ঃ ০৬.০৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিদির প্রয়াণ। মুম্বই একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিজেপি সূত্রে তাঁর প্রয়াণের খবর মিলেছে। দিদি রাজেশ্বরীবেন শাহের প্রয়াণের পর গুজরাটের সব কর্মসূচি বাতিল করেছেন শাহ। প্রয়াণ কালে রাজেশ্বরীবেনের বয়স হয়েছিল ৬০ বছর।

বিজেপি সূত্রে খবর, বেশ কিছু দিন অসুস্থ ছিলেন রাজেশ্বরীবেন। মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিদির প্রয়াণের খবর পেয়েই তৎক্ষণাৎ সোমবারের কর্মসূচি বাতিল করেছেন অমিত শাহ। সোমবার সকালে আহমেদাবাদের বাসভবনে আনা হয় রাজেশ্বরীবেনের দেহ। বিকেলে লতেজ শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

২০১৯ সালে গুজরাতের গান্ধিনগর আসন থেকে লালকৃষ্ণ আডবাণীর বদলে প্রথমবার লোকসভা ভোটে অমিত শাহ লড়ার সিদ্ধান্ত নেন। জয়ীও হন বিপুল ভোটে। সোমবার মকর সংক্রান্তি উৎসব পালনে বিজেপি সমর্থকদের সঙ্গে আহমেদাবাদেই ছিলেন অমিত শাহ। সোমবার তাঁর বানসকাঁথা ও গান্ধিনগর জেলায় দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বানসকাঁথার দেবদার গ্রামে বনস ডেয়ারির বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের কথা ছিল শাহরে। বিকেলে গান্ধিনগরের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করারও কথা ছিল ত¥ার। তবে দিদির প্রয়াণে সব কর্মসূচি বাতিল করেছেন তিনি।

জানা গিয়েছে, কয়েক মাস আগেই মুম্বইয়ের ওই হাসপাতালেই ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিলন অমিত শাহের দিদির। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন তিনি। দিদির মৃত্যুতে শোকাহত ভাই অমিত শাহ। দিদির মৃত্যু সংবাদ পেতেই গুজরাটে সোমবার দু’টি কর্মসূচি বাতিল করেছেন শাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *