বর্ণালী মণ্ডল, ১৫.০১.২৪ সময়ঃ ১১.১৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কুয়াশার মোটা চাদর আর হাঁড় কাঁপানো শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পূণ্যস্নান সারলেন লাখো ভক্ত। দেশ-বিদেশ থেকে কয়েক লক্ষ পূণ্যার্থী, সন্ন্যাসী এসে হাজির হয়েছেন দক্ষিন ২৪ পরগনার কপিল মুনির আশ্রমে। সব রাস্তা যেন মিশেছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যেন হয়ে উঠেছে এক টুকড়ো ভারত।
নিজেদের মনোস্কামনা পূরণে এবং পূণ্য লাভের আশায় প্রতি বছরই গঙ্গাসাগরে হাজির হন কয়েক লক্ষ সাধুসন্ত এবং পূর্ণ্যার্থী। এই বছর পূর্ণ্যস্নান শুরু হয়েছে রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে, কিন্তু সাগরে জোয়ার থাকার কারণে কাউকে নামতে দেওয়া হয়নি। তারপর ফের সোমবার ভোর ৩টে থেকে শুরু হয়েছে স্নান। শেষ হবে রাত ১২ টা ১৩ মনিটে। পূর্ণ্যস্নান সেরে সবাই কপিল মুনির আশ্রমে পুজো দিতে ভিড় জমান।
বিপুল পরিমান ভিড় সামাল দিতে তত্পর প্রশাসনও। নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্ত্বরকে। আকাশপথ, জলপথ ও সড়কপথে চলছে নজরদারি। তৈরি হয়েছে শতাধিক পুলিশ ক্যাম্প। মোতায়েন রয়েছে উপকূলরক্ষীবাহিনী, এন.ডি.আর.এফ, সিভিল ডিফেন্স, ভারতীয় নৌ-বাহিনী। স্পিড বোট এবং ওভার ক্রাফ্টের মাধ্যমে তারা নজরদারি চালাচ্ছে। ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি।
তবে কুয়াশার কারনে ভেসেল পরিষেবার গতিকে শ্লথ করা হয়েছে। সব মিলিয়ে প্রতি বছরের মতো এই বছরও জমজমাট গঙ্গাসাগর। প্রশাসন সূত্রে খবর, এই বছর ৭৫ লক্ষ ভক্ত জমায়েত হয়েছেন।
