দিন দর্পণ: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটো টেস্ট ম্যাচের দলে সুযোগ পেয়েছেন উত্তরপ্রদেশের (আগ্রা) উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল। একদিন ক্রিকেট খেলার জন্য বাবার ধমক সহ্য করতে হয়েছিল তাঁকে।
সিনিয়র ভারতীয় দলে সুযোগ পাওয়া ক্রিকেটারটি একবার এক মজার ঘটনা বলেছিলেন, ‘একদিন খবরের কাগজ পড়তে পড়তে বাবা আমাকে বলেছিলেন, তোমার নামেই এক ক্রিকেটার আছে। অনেক রান করছে।’
সেই ক্রিকেটারই যে ধ্রুব, তা বাবাকে বলতে সংকোচ বোধ করেন। সত্যিটা জানলে, ছেলেকে ক্রিকেট ছাড়ার কথা বলতে পারেন বাবা, এই ভয়ে কিছু বলেননি ধ্রুব জুরেল। সেই তিনিই রোহিত-বিরাটের সিনিয়র দলে সুযোগ পেয়েছেন।
রঞ্জিতে ধ্রুব জুরেলের অভিষেক ২০২২-এর ফেব্রুয়ারিতে। সেই বছরেই ডিসেম্বরে নাগাল্যান্ডের বিপক্ষে ২৪৯ রান করে যান তারকা। ১৫টি ফার্স্ট ক্লাস ম্যাচে ধ্রুব জুরেল ৭৯০ রান করেছেন, ৪৬.৪৭ গড়ে। একটা শতরান এবং পাঁচটা অর্ধ-শতরান করেছেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে গত সিজনেই নজর কেড়েছিলেন। আইপিএলে অভিষেকও ঘটে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।
