সুপর্ণা দে, ১৩.০১.২৪ সময়ঃ ১১.১৭
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ তোষাখানা দুর্নীতি কাণ্ডে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। জেলে থেকেই তিনি পাকিস্তানের জাতীয় ভোটে লড়াই করতে চান। সেই মতো তিনি মনোনয়ন পেশও করেছিলেন। কিন্তু সেই মনোনয়ন বাতিল করেছে পাক নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে লাহোর কোর্টের দারস্থ হলেন ইমরান। শুক্রবার তিনি এনিয়ে লাহোর কোর্টের দারস্থ হয়েছিলেন।
ইমরান খান লাহোর এবং মিয়ানওয়ালি কেন্দ্র থেকে লড়তে চান ৭১ বছর বয়সী ইমরান।
উল্লেখ্য, ২০২২ সালে পাকিস্তানের কুর্সি থেকে তিনি অপসারিত হন। তোষাখানা দুর্নীতি মামলায় তাঁকে ৩ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এবং ৫ বছর তিনি নির্বাচনে লড়তে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে তিনি পাকিস্তান হাইকোর্টের দারস্থ হন। হাইকোর্ট ইমরানের আবেদন খারিজ করে দেয়। এরপর তার দলের তরফে আবেদন করা হয় পাকিস্তান সুপ্রিম কোর্টে।
