Gangasager aggi- মকড় সংক্রান্তির আগেই গঙ্গাসাগরে বিপত্তি


বর্ণালী মণ্ডল, ১২.০১.২৪ সময়-১.৫৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পূর্ণ স্নানের আগে বড়োসড়ো বিপত্তি গঙ্গাসাগরে। অমাবস্যার ভরা কোটালে সাগরের জলে প্লাবিত হলো বেশ কয়েকটি দোকান সহ অস্থায়ী ক্যাম্প। পুন্যার্থীদের পূর্ণ স্নানের জন্য কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল স্নানঘাট। সেগুলোও প্লাবিত হয়েছে। দোকান ভেসে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। হাতে মাত্র আর ২ দিন বাকি। তার মধ্যে অমাবস্যার ভরা কোটালে ভেসে গেল অস্থায়ী দোকান, স্বেচ্ছাসেবক ক্যাম্প সহ আরও অনেক কিছু। কোটি কোটি টাকা খরচ করে বানানো স্নানের ঘাটও ভেসে গিয়েছে। এত কম সময়ের মধ্যে সব কিছু আবার তৈরি করা চ্যালেঞ্জের বিষয় বলেই মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *