TAJ MAHAL & RAM MANDIR- তাজমহল-রাম মন্দির তৈরিতে একই মার্বেলে


বাবন ধুঁয়া, ১২.০১.২৪ সময়ঃ ০১.১২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্য অন্যতম হল আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত শ্বেতশুভ্র পাথরের তাজমহল আসলে মুঘল সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজের ভালোবাসার স্মৃতিচিহ্ন। প্রতি বছর স্মৃতিসৌধটি দেখতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক। তাজমহল হচ্ছে ভারতের এক স্থাপত্য মহাকাব্য। এই শিল্পকর্মকে দুচোখ ভরে দেখেও সাধ মেটানো যায় না। স্থাপত্যের দিক থেকে বড় মিল রয়েছে রাম মন্দির ও তাজমহলের।

তাজমহলের এই সৌন্দর্যের প্রধান উপকরণ হল সাদা মার্বেল। শত শত বছর ধরে এই পাথর অবিকৃত এবং অক্ষয় নিদর্শন হিসেবে শোভা পাচ্ছে।যে হোয়াইট মার্বেলের কারণে তাজমহলের খ্যাতি বিশ্বজোড়া জানেন সেই মার্বেল আনা হয়েছিল কোথা থেকে?

সেকথাই জানাব আপনাদের।উল্লেখ্য যে মার্বেল দিয়ে তৈরি হয়েছিল তাজমহল সেই মার্বেল দিয়েই তৈরি হয়েছে রাম মন্দির। ভারতের রাজস্থান প্রদেশের ছোট শহর মাকরনার সাদা পাথরেই বিশ্বজোড়া সৌন্দর্যের খ্যাতি পেয়েছে তাজমহল। অনন্য নির্দশন হিসেবে পরিচিতি লাভ করেছে। এই পাথর বিশ্বের মধ্যে সেরা সাদা বা হোয়াইট মার্বেল হিসেবে স্বীকৃত। উল্লেখ্য, অযোধ্যায় নির্মিত রাম মন্দিরেও ব্যবহৃত হচ্ছে এই মাকরানা মার্বেল।

তাজমহল ছাড়া মাকরনা পাথরে নির্মিত হয়েছে আরও একাধিক উল্লেখযোগ্য স্থাপত্য। এর মধ্যে রয়েছে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ভবন, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সংযুক্ত আরব আমিরাতের সৈয়দ জায়েদ মসজিদ, জয়পুরের বিড়লা মন্দির, মহীশূরের জৈন মন্দির।এবার রাম মন্দির তৈরিতেও ব্যবহার করা হয়েছে এই মাকরনা মার্বেল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *