সুপর্ণা দে, ১১.০১.২৪ সময়ঃ ৫.৩৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবার বিকেলে এই বছরের প্রথম সাংবাদিক সম্মেলন সারলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। সেইসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। প্রথমেই করোনা নিয়ে বক্তব্য রাখেন। এবং মাস্ক পরার পরামর্শ দেন। এরপর তিনি বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে বক্তব্য রাখেন, এনিয়ে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন। একইসঙ্গে তিনি এ প্রসঙ্গে বাম সরকারকেও তোপ দাগেন। এরপরই তিনি রাজ্যের নাম বাংলা নিয়ে যে টালবাহানা চলছে দীর্ঘ দিন ধরে, সে নিয়ে মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন তিনি।এদিন তাঁর তালিকায় ছিলো গঙ্গাসাগর মেলা। এই মেলাকে তিনি জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি অনেক দিন আগেই জানিয়েছিলেন। এদিন ফের সেই বিষয় উত্থাপন করেন। এসব ছাড়াও তিনি এদিন দীঘায় জগন্নাথ ধাম, কালীঘাট মন্দির, ইস্কনের প্রসঙ্গ সহ বেশ কয়েকটি বিষয়কে উত্থাপন করেন।
