প্রিয়া গুপ্তা, ১১.০১.২৪ সময়ঃ ৪.১০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ এক পায়ের জাদুতেই বাজিমাত! প্রতিবন্ধকতা কাটিয়ে এক পা দিয়ে নৃত্য করে দেশ ও বিদেশে সাড়া ফেলে দিয়েছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের অদ্রিজা দাস। দেশ বিদেশে নৃত্য পরিবেশনা করে তিনি ১৫০টিরও বেশি পুরষ্কার অর্জন করেছেন। এযেন ঠিক প্রখ্যাত অভিনেত্রী তথা নৃত্যশিল্পী সুধা চন্দনের অভিরূপ। যিনি শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে এক পা দিয়ে নৃত্য করে পুরো বিশ্ব কাঁপিয়ে ছিলেন। অদ্রিজার পায়ের ফিবুলা নামক হাড়টি অনুপস্থিত। ফলে তাকে কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতে হয়। কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে মাত্র পাঁচ বছর বয়স থেকেই এক পায়ের জাদুতেই অদ্রিজা দেশ ও বিদেশীর বহু জায়গায় আজ সুনাম অর্জন করে ফেলেছে। অদ্রিজার মা দেবশ্রী সরকার বলেন, জন্মের মাত্র ২১ দিন বয়সে দিল্লি এমসএ অদ্রিজার চিকিৎসা চলে। সেখানেই ডাক্তাররা তার এই পায়ের গঠন দেখে তাকে কত্থক নৃত্যে ভর্তি করার পরামর্শ দেন। কথায় বলে মনের জোর আর আদম্য ইচ্ছা থাকলে শত প্রতিবন্ধকতাকে দূর করা যায়। অদ্রিজা সেটাই করে দেখালো। প্রতিবন্ধকতা বাধা নয়, ইচ্ছা থাকলে সব কিছুই করা যায়। বিশ্বের শিল্পীর জগতে এমন উদাহরন রয়েছে ভুরি ভুরি। সেই তালিকায় সবচেয়ে কনিষ্ঠ কালিয়াগঞ্জ অদ্রিজার যে সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে আজ প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
