প্রীতিতি ঘোষ, ১১.০১.২৪ সময়ঃ ১.৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উত্তর ২৪ পরগনার ইছাপুর নর্থল্যাণ্ড হাইস্কুলে অনুষ্ঠিত হয় ফুড ফ্যাস্টিভ্যাল। সেই অনুষ্ঠানে যোগদান করে স্কুলের পড়ুয়া এবং অভিভাবকেরা।
স্কুলের মাঠে রকমারি খাবারের স্টল দেওয়া হয়। সেখানে থাকে রকমারি পিঠা, ঝালমুড়ি, লিট্টি, ঘুগনি, চিকেন পকোড়া, মিষ্টি সহ আরও কত কি। কম দামে পড়ুয়াদের কাছে খাবারগুলি বিক্রি করা হয়। খুব মজা করে খাবারগুলো খায় পড়ুয়ারা।
মূলত স্টুডেন্ট উইক ডে উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়াদের লেখাপড়ায় আগ্রহ বাড়াতে নানা রকম উদ্যোগ নেওয়া হয়। তারমধ্যে এটি অন্যতম।
