West bengal weather- কাল থেকে হু-হু করে নামবে তাপমাত্রার পারদ


সুপর্ণা দে, ১১.০১.২৪ সময়ঃ ১২.৩৫

দিন দর্পণ ডিজিটালঃ শীত প্রেমীদের জন্য সুখবর। আগামীকাল থেকে রাজ্যে নামবে তাপমাত্রার পারদ। অনুভূত হবে ঠাণ্ডা। অর্থাত্ পারদ পতনের ইঙ্গিত দিলো হাওয়া অফিস। মকড় সংক্রান্তিতে যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে, তা বলাই যায়। পাশাপাশি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মেঘমুক্ত পরিস্কার আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, মেঘলা আকাশ থাকলে তাপমাত্রা বাড়ে। গরম লাগে। কিন্তু আকাশ পরিস্কার থাকলে তাপমাত্রার পারদ নামে, ঠাণ্ডা লাগে। এক্ষেত্রেও তাই হবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলবে দার্জিলিং, কার্শিয়াঙ, কালিম্পঙে। উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশের কোনো বাধা নেই। তবে এই শীত ৬-৭ দিন স্থায়ী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ১৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রার পারদ। তবে কুয়াশার দাপট থাকবে রাজ্যজুড়ে। শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি মালদায় ঘন কুয়াশার দাপট থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *