BHARAT JODO NYAY YATRA- মণিপুরেই মিলল না অনুমতি, অনড় কংগ্রেস


বাবন ধুঁয়া, ১০.০১.২৪ সময়ঃ ৫.৪৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শুরুতেই হোঁচট। যে রাজ্য থেকে রাহুল গান্ধীর  ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল, সেই। মেইতেই অধ্যুষিত পূর্ব ইম্ফল থেকে যাত্রা শুরু করার অনুমতি চেয়ে মণিপুর সরকারের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। সেই অনুমতি মেলেনি। যদিও কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের সাফ কথা, প্রাক্তন কংগ্রেস সভাপতির যাত্রা হবে মণিপুর থেকেই। বুধবার দলের সদর দপ্তরে ভারত ন্যায় যাত্রার সম্ভাব্য রুট ম্যাপ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন দলের সাংসদ জয়রাম রমেশ  এবং কে সি বেণুগোপাল।সেখানে ন্যায় যাত্রার প্যামপ্লেট, ওয়েবসাইট ও ন্যায় যোদ্ধা ক্যাম্পেন সহ স্টিকারের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়. যাত্রার অনুমতি না দেওয়ায় মণিপুর সরকারকে তোপও দেগেছে কংগ্রেস। এন্ড ভিও- আগামী ১৪ জানুয়ারি ইম্ফল থেকে এই যাত্রার সূচনা করার কথা প্রাক্তণ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তারপর, দেশের পূর্ব থেকে পশ্চিমে ১৪টি রাজ্য এবং ৮৫টি জেলার উপর দিয়ে যাত্রা যাবে মুম্বইয়ের দিকে। ২০ মার্চ, মুম্বইয়েই এই যাত্রা শেষ হওয়ার কথা। এই যাত্রায় পদযাত্রার পাশাপাশি, বাসে চড়ে যাওয়ার ব্যবস্থাও থাকছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *