বর্ণালী মণ্ডল, ১০.০১.২৪ সময়ঃ ৫.০৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রীর পর গঙ্গাসাগরে গেলেন সস্ত্রীক রাজ্যপাল। পুজো দিলেন কপিলমুনির আশ্রমে। মাটিতে কপাল ছুঁইয়ে প্রণামও করেন রাজ্যপাল। ঘুরে দেখলেন মেলার প্রস্তুতি ও ব্যবস্থাপনা।
এরপর তিনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের নানা রকম অভাব অভিযোগের কথা।
