CM making jaynager moya hub- জয়নগরে মোয়া হাব বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়




সুপর্ণা দে, ১০.০১.২৪ সময়ঃ ৩.৫৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জগত্ জোড়া খ্যাতি রয়েছে জয়নগরের মোয়ার। কনকচূড় ধানের খৈ, খাঁটি নলেন গুড়, খোয়া ক্ষীর, কাজুবাদাম, কিসমিস, দুধ সহযোগে তৈরি হয় জয়নগরের মোয়া। বহড়ু স্টেশনে নামলেই দেখা যায় দু-ধারে সারিবদ্ধভাবে রয়েছে মোয়ার দোকান। এই বহড়ু যেহেতু জয়নগর বিধানসভা এবং লোকসভার অন্তর্গত, তাই এই মোয়াকে সবাই জয়নগরের মোয়া হিসেবে চেনেন। এবার এই মোয়াকে বিশেষভাবে স্বকীতি দেওয়ার জন্য আলাদা করে মোয়া হাব তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই মোয়া জি.আই স্বীকৃতি পেয়েছে।

বয়সের সঙ্গে তাল মিলিয়ে খাওয়া দাওয়ায় রাশ টেনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাই নিজে সেভাবে মোয়া খান না এখন। তবে আগে অনেক খেয়েছেন। সেই স্বাদ এখনও ভোলেননি। পাশাপাশি তিনি সুন্দরবনের মধুর প্রসঙ্গও এদিন তোলেন তিনি।

মোয়া হাব তৈরি হলে এক জায়গা থেকে মোয়া পাওয়া যাবে। শুধু এ রাজ্যেই নয়, জয়নগরের মোয়া রফতানি হয় ভিন দেশেও। তাই এক জায়গায় বিভিন্ন রকমের মোয়া পাওয়া গেলে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *