সুপর্ণা দে, ১০.০১.২৪ সময়ঃ ১১.১৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বছর শুরুতেই কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গেছে, বুধবার সকাল ৭টা ৫৩ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১। ক্যম্পেবেল বে থেকে ৬৩৫ কিলোমিটার উত্তরে, প্রায় ১০ মিটার গভীরে ছিলো কম্পনের উত্সস্থল। তবে এই কম্পনের ফলে কোনো ক্ষতি বা হতাহত হয়নি বলেই খবর।
ভূমিকম্পের ফলে আতঙ্ক তৈরী হয় সেখানকার বাসিন্দাদের মধ্যে। ঘর ছেড়ে অনেকে বাইরে বেড়িয়ে আসেন। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভূমিকম্পে তছনছ হয়ে যায় ইন্দোনেশিয়ার বেশ কিছু এলাকা। তারপর আন্দামানে ভূমিকম্প।
