100 TORTOISE RESCUE- পাচারের আগেই উদ্ধার ১০০টি কচ্ছপ


গোপাল সুন্দর বিশ্বাস, ০৮.০১.২৪ সময়- ৫.৩৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পাচারের আগেই ১০০টি কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদা টাউন স্টেশনে। সি.আর.পি.এফের আধিকারিকরা এই কচ্ছপগুলি উদ্ধার করে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবক পুলিশি জেরায় জানিয়েছে সে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার দেহাত কোতোয়ালি এলাকার বাসিন্দা। নাম শুভম। বয়স ১৮। উদ্ধার হ‌ওয়া কচ্ছপগুলি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরপিএফ সূত্রে খবর, ১৩৪৩০ আনন্দবিহার-মালদা টাউন এক্সপ্রেসে করে এই কচ্ছপগুলি পাচার করা হচ্ছিলো। সেখানে এক যুবককে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তার কথায় ধরা পড়ে একাধিক অসঙ্গতি।

এরপর তাকে নামানো হয় মালদহ টাউন স্টেশনে এবং তার সঙ্গে থাকা ব্যাগগুলিকে। এরপর ব্যগ খুলতেই বেড়িয়ে আসে ১০০টি কচ্ছপ।

এখন দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত। এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক চক্র জড়িয়ে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *