প্রিয়া গুপ্তা, ০৬.০১.২৪ সময়ঃ ৪.৫৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আলুর পুরের সিঙ্গারা, মাংসের পুরের সিঙ্গারা, পনির পুরের সিঙ্গারা তো সবাই কমবেশি খেয়েছেন। কিন্তু কখনও কি চাউমিনের পুরভরা সিঙ্গারা খেয়েছেন? মানে একটা খাওয়ারের মধ্যে ২টো টুইস্ট পাওয়া যাচ্ছে। আর এমন অভিনব খাবার খেতে গেলে আপনাকে যেতে হবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর মোড় এলাকায়। সেখানে খাই দাই নামে এক ফাস্ট ফুডের দোকানে বিক্রি হচ্ছে এই খাবার। গরম গরম এমন অভিনব খাবার কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে শুধু চাউমিন নয়, তার মধ্যে থাকে রকমারি সব্জি, বাদাম। আলু খেতে অনেকেই পছন্দ করেন না। মূলত তাঁদের কথা মাথায় রেখে বানানো হয়েছে চাউমিনের পুর দেওয়া সিঙ্গারা।
তবে এই কাজে দোকান মালিক ঋধমকে সাহায্য করে থাকে তার মা। মাত্র ১০ টাকায় এমন টুইন খাবার সারা ফেলেছে কালিয়াগঞ্জে। ক্রেতারা বলছেন, সিঙ্গারা ময়দা দিয়ে তৈরি। আবার চাউমিনও ময়দা দিয়ে তৈরি। এই দুইয়ের খাবার পেটে গেলে অনেক সময় পেট ভরা থাকে। তাই এর চাহিদাও বেশি।
