সুপর্ণা দে, ০৬.০১. ২৪ সময়ঃ ১.০৯
সুপর্ণা দে, ০৬.০১.২৪ সময়ঃ ১.৩৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আমি আপনাদের জন্য বাঁচতে পারি, আবার আমি আপনাদের জন্য মরতে পারি। পার্লামেন্টে দাঁড়িয়ে এই ভাষাতেই অধ্যক্ষকে বুঝিয়ে দিলেন মাওরি উপজাতিদের প্রতিনিধি সাংসদ মাইপি ক্লার্ক। ঘটনাটি নিউজিল্যান্ড পার্লামেন্টের। সেখানে ২১ বছরের তরুণীকে সাংসদ হিসেবে নির্বাচিত করেছেন সেখানকার মাওরি উপজাতিরা। এক হেভিওয়েট রাজনৈতিক ব্যাক্তিত্ব তথা চারবারের সাংসদকে বিপুল ভোটে হারিয়ে জিতেছেন মাইপি ক্লার্ক। খুব অল্প সময়ের মধ্যে তিনি মাওরিদের মন জয় করে নিয়েছেন। পার্লামেন্টে গিয়ে এই প্রথম তিনি নাকি তুলে ধরলেন মাওরিদের নানা রকম অভাব অভিযোগের কথা। তবে ২০২৩-এর ডিসেম্বরের শেষে তিনি অভিনব কায়দায় জানালেন অভিযোগের কথায়। তাঁর এই প্রতিবাদ জানানোর ভাষা এখন ভাইরাল সোস্যাল মিডিয়ায়।
