Flight accident at portland airport- চলন্ত বিমানে দরজা খুলে বিপত্তি পোর্টল্যান্ড বিমানবন্দরে


সুপর্ণা দে, ০৬.০১.২৪ সময়ঃ ১১.৫৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ রানওয়ে ছেড়ে ওঠা মাত্রই চলন্ত বিমানে খুলে গেলো বিমানের দরজা। হু হু করে ঢুকতে শুরু করে হাওয়া। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। এরপর তড়িঘরি টেকঅফ করানো হয় বিমানটিকে।স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে। ঘটনাটি পোর্টল্যান্ড বিমানবন্দরের। এই ভিডিওটি এখন সোস্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, বিমানটি পোর্টল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার ওন্টারিওতে যাচ্ছিলো। বিমানটি যখন প্রায় ১৬ হাজার ৩২৫ ফুট উচ্চতায় ছিলো, তখন এই বিপত্তি ঘটেছিলো। আলাস্কা এয়ারলাইন তাদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে।

দুর্ঘটনার সময় বিমানে ১৭১ জন যাত্রী এবং ৬ জন ক্রূ সদস্য ছিলেন। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *