সারদা তাজপুর হাই মাদ্রাসায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন


দিন দর্পণ, উলুবেড়িয়া ১১ নভেম্বর দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন উপলক্ষে হাওড়া জেলার আমতা সারদা তাজপুর হাই মাদ্রাসায় জাতীয় শিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠিত হল। প্রথমে কুরআন শরীফ পাঠের মাধ্যমে এর সূচনা হয়।

মাওলানা আজাদের দেশের প্রতি অবদান সম্পর্কে মাদ্রাসার দুই ছাত্র বক্তব্য রাখেন। এদিন জাতীয় শিক্ষা দিবসের গুরুত্ব মাওলানা আবুল কালাম আজাদের জীবনের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন শিক্ষিকা কাকলি মন্ডল, প্রাক্তন শিক্ষক জবেদ আলি খাঁন, মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ, তন্ময় আদক। এদিন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়া হয়, বিশেষ করে এদিন এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক জবেদ আলি খাঁন হাজি সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শিক্ষক সুকুমার সাঁওতা, আফতাব মল্লিক, সুশান্ত সামন্ত, শেখ শেখায়েত আলি, আহমেদ মীর’সহ অনেকেই, সমগ্র অনুষ্ঠান পরিচালন করেন শিক্ষক মাওলানা শেখ মুহাম্মদ কালিমুল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *