দিন দর্পণ বিহার: বিহারে শেষদফা ভোটের আগে দিল্লিতে বড়সড় বিস্ফোরণ। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানিয়েছে নিহত হয়েছেন ১০ জন নিহত, আহতের সংখ্যা একাধিক। এরপরেই দিল্লি, মুম্বাইতে উচ্চ সতর্কতা জারি হয়েছে। কলকাতা শহরে জারি হয়েছে হাই অ্যালার্ট। অন্যদিকে বিহারের দানাপুরের কাছে মাঝরাতে ভেঙে পড়ে একটি বাড়ি। মৃত্যু হয়েছে ৫জনের।পাশাপাশি ‘মাওবাদী দুর্গ’ রোহতাসে পৌঁছে গিয়েছেন ভোটকর্মী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ হবে।
রাত পোহালেই বিহারে শেষ তথা দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে রাজধানীতে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। চূড়ান্ত সতর্কতা জারি করে সাইরেন বেজে চলেছে। অন্যদিকে রবিবার মাঝরাতে বিহারের দানাপুর এলাকার একটি জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ে ৷ বাড়ি ভেঙে পড়ায় একই পরিবারের শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, দানাপুরের দিয়ারা এলাকার মানস নয়াপানপুর ৪২ পট্টি গ্রামের ওই বাড়িটি ভেঙে পড়ে। ভেঙে পড়া পুরনো বাড়িটি সরকারি আবাস যোজনার আওতায় নতুন করে নির্মাণ হচ্ছিল। আর তা রবিবার মাঝরাতে ভেঙে পড়ে। পরিবারের সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ভেঙে পড়া অংশ থেকে স্থানীয়রা কোনওরকমে আটকে পড়াদের উদ্ধার করে।
এই ঘটনায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন বাবলু খান ৩২, রোশন খাতুন ৩০, মেয়ে রুকসার ১২, ছেলে মহম্মদ চাঁদ ১২ এবং ছোট মেয়ে চাঁদনি ২ । দুর্ঘটনার পরেই স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহগুলিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে দু’দশক পরে আবার নিজেদের গ্রামেই ভোট দিতে পারবেন বিহারের চোরমারার বাসিন্দারা। ঠিক দু’দশক পরে। একদা মাওবাদী জঙ্গিদের ‘রেড করিডর’-এর অন্তর্গত উত্তর বিহারের রোহতাস জেলার ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে সোমবারই পৌঁছে গিয়েছেন ভোটকর্মী এবং নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। মঙ্গলবার সেখানে ভোটগ্রহণ হবে।
