বাতিল চেক দিয়ে অভিনব প্রতারণা, অ্যাকাউন্ট থেকে গায়েব ১ লক্ষ ৮৬ হাজার টাকা


কল্যাণ অধিকারী দিন দর্পণ

বাতিল চেক দিয়েই অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা সরিয়ে অভিনব প্রতারণা সারল প্রতারক। এমনই অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে বাগনান থানা এলাকায়। এই ঘটনায় বাগনান থানার পুলিশ ৫ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত ।

জানা গিয়েছে, লোন ভেরিফিকেশনের নাম করে চেক চেয়ে নিয়ে তার উপরে ম্যাজিক কালি দিয়ে লিখে দিয়েছিল ক্যানসেল। পরে ম্যাজিক কালি দিয়ে লেখা ক্যানসেল শব্দটি উঠে গেলে সেটিতে ১ লক্ষ ৮৬ হাজার টাকা লিখে ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলে নেয়। টাকার অঙ্ক বসিয়ে গোলাম কাদের নামের এক ব্যক্তির ছেলের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় টাকা।

এর পরে তদন্তে নেমে ধীরে ধীরে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় সমস্ত টাকাও। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, অভিযুক্তরা স্বীকার করেছেন তাঁরা এই ধরনের ম্যাজিক পেনের কালি ব্যবহার করে একাধিক জায়গায় প্রতারণা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *