দিন দর্পণ, ২৯ আগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে একটি ßুñলে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময়ে সকালে প্রার্থনার সময় চালানো এই গুলিতে দুই শিশু নিহত হয়েছে এবং অন্তত ১৮ জন আহত হয়েছে। এফবিআই এই ঘটনাকে ক্যাথলিক সম্প্রদায়কে লক্ষ্য করে করা ঘৃণামূলক অপরাধ ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ হিসেবে তদন্ত শুরু করেছে।
সকালে মিনিয়াপলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক ßুñলে প্রার্থনার জন্য সমবেত হয়েছিল শিক্ষার্থীরা। সকাল ৮টার আগে রবিন ওয়েস্টম্যান (২৩) নামে এক হামলাকারী গির্জার জানালা দিয়ে গুলি চালায়। হামলায় ৮ বছরের ফ্লেচার মার্কেল এবং ১০ বছরের হার্পার ময়স্কি প্রাণ হারায়। হামলার সময় সে তিনটি আগ্নেয়াস্ত্র; রাইফেল, শটগান ও পিস্তল ব্যবহার করে বহু গুলি চালায়। গুলিবর্ষণের পর হামলাকারী আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে, সে একাই এ হামলা চালায় এবং বৈধভাবে অস্ত্র কিনেছিল।
এই হামলায় আহত ১৮ জনের মধ্যে ১৪ জন ৬ থেকে ১৫ বছরের শিশু এবং তিনজন ৮০ বছরের বেশি বয়সি গির্জার সদস্য। একটি শিশু এখনও গুরুতর অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১১৬টি রাইফেলের গুলি, তিনটি শটগানের শেল, একটি পিস্তলের গুলি এবং একটি স্মোক বোমা উদ্ধার করেছে। গির্জার দরজা লক থাকার কারণে আরও বড় ক্ষতি এড়ানো গেছে।
