ডায়মন্ড হারবারকে নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল


দিন দর্পণ: বুধবার ডায়মন্ড হারবার এফসি- বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে নামছে অস্কার ব্রুজোর দল। মোহনবাগানকে হারিয়ে চনমনে লাল হলুদ শিবির।
মিডফিল্ডার ও স্ট্রাইকার নিয়ে যত না ভাবতে হচ্ছে, তার চেয়ে অনেক বেশি চিন্তা দুই সাইডব্যাককে নিয়ে। বুধবার ফেভারিট হিসেবেই খেলতে নামছে ইস্টবেঙ্গল। সে কথা জানেন অস্কার। তবে দলে যাতে আত্মতুষ্টি না আসে, সে বিষয়ে সতর্ক অস্কার। রক্ষণ নিয়ে ভাবতে হচ্ছে তাঁকে। রাকিপ ও লালচুংনুঙ্গার যোগ্য বিকল্প এখনও পাননি অস্কার। ফলে তাঁকে অনেককিছু ভাবতে হচ্ছে।
আগে ইস্টবেঙ্গলের ৬ জন ফুটবলার হলুদ কার্ড দেখে ফেলেছেন। তাঁরা হলেন মিডফিল্ডার সল ক্রেসপো মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা, স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস, রাইট ব্যাক মহম্মদ রাকিপ, মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী ও ডিফেন্ডার লালচুংনুঙ্গা
ডার্বির দু’দিন আগেই শিবিরে খবর আসে, প্যালেস্টাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদের পিতৃবিয়োগ হয়। ফলে তাঁকে দেশে ফিরে যেতে হয়, রাশিদ ভারতে ফিরে আসছে,বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে পাওয়া যাবে প্যালেস্তাইনের মিডফিল্ডারকে।রশিদ এসে গেলে আরও শক্তিশালী হবে লাল হলুদ ব্রিগেড। মঙ্গলবার রাতে শহরে ফিরবেন রশিদ। কিন্তু দীর্ঘ যাত্রা করে, সেমিতে মাঠে নামা তাঁর পক্ষে কঠিন বরং, হামিদ খেলতে পারেন। তবে এদিন দুই বিদেশিকে নিয়ে খোলসা করেননি অস্কার।
রবিবার ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন মরক্কো থেকে আসা ফরোয়ার্ড হামিদ আহদাদ।বুধবার ডায়মন্ডহারবার এফসি-র বিরুদ্ধে ম্যাচে হামিদকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। নঅস্কার মজা করে বল,
হামিদের চোটের স্ট্যাটাস এখন আমার চেয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষজন বেশি জানে-অস্কার

ডুরান্ডের জন্য ইস্টবেঙ্গল জাতীয় শিবিরে ছাড়ছে না আনোয়ার আলি,নাওরেম মাহেশ সিং ও জিকসন সিংকে। দিয়ামানতাকোসের জোড়া গোলে ভর করেই ডার্বির বৈতরণী পার হয়েছে লাল হলুদ। সেমিফাইালের আগে সতর্ক অস্কার বলছেন, ‘আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমরা ডায়মন্ড হারবার এফসি-কে সমীহ করছি। ওদের দলে একজন ভালো স্ট্রাইকার আছে। আইএসএল-এ খেলা কয়েকজন ফুটবলার আছে। ওদের কোচও অভিজ্ঞ। ফলে আমাদের সতর্ক থাকতে হবে।’
একইসঙ্গে অস্কার আরও বলেন, আমি চাইব মোহনবাগান ম্যাচের মতো কাল ৯০ মিনিট প্লেয়াররা সেরাটা দিক। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। পারফরম্যান্স গ্রাফ নীচে নামার একটা ঝুঁকি থাকে। তবে আমরা সমস্ত দিক বিবেচনা করে, অঙ্ক কষে এগোচ্ছি। ডার্বি জয়ের পর টুর্নামেন্টে এগোনোর সুযোগ রয়েছে। আমরা ডায়মন্ড হারবারকে সমীহ করি। দলে একজন ভাল স্ট্রাইকার আছে। আইএসএলে খেলা কয়েকজন প্লেয়ার আছে। কোচও অভিজ্ঞ।’
ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে খেলা গর্বের বিষয় বলে জানিয়েছেন ফুটবলার বিপিন সিং।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *