৩০০ মিলিয়ন টাকার লগ্নি বাটা ইন্ডিয়ার


দিন দর্পণ, 7 আগস্ট: বাটানগরের কারখানায় ৩০০ মিলিয়ন টাকার লগ্নি করল বাটা ইন্ডিয়া। প্রবাদপ্রতিম এবং বিশ্বস্ত চটি ও জুতোর ব্র্যান্ড বাটা ইন্ডিয়া ব্র্যান্ডের রূপান্তরের যাত্রার অঙ্গ হিসাবে এ এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। শুধু তাই নয়, এই লগ্নি উৎপাদন উৎকর্ষ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রতি কোম্পানির দায়বদ্ধতা আরও একবার দেখিয়ে দিল। এই লগ্নির কেন্দ্রে আছে ফ্লোটজ এবং বাটা ইন্ডাস্ট্রিয়াল চটি ও জুতো তৈরি করার জন্য অত্যাধুনিক পলিইউরিথিন ডিরেক্ট ইনজেকশন প্রোসেস এবং আইএম এভা মেশিন বসানো।

কারণ, এই ধরনের পরবর্তী প্রজন্মের যন্ত্রগুলোতে থাকে রোবোটিক স্প্রেয়িং, স্বয়ংক্রিয় রাফনিং আর্মস এবং মোল্ড হ্যান্ডলিং প্রোসেস যা প্রোডাক্টের ধারাবাহিকতা। যা যথার্থতা এবং উৎপাদন দক্ষতার মান বাড়িয়ে দেয়। এই প্রসঙ্গে বাটা ইন্ডিয়া লিমিটেডের  হেড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট অঞ্জন কুণ্ডু জানান, ‘এই লগ্নি, উৎপাদন প্রক্রিয়ার আধুনিকীকরণের প্রতি এবং গুণমানের দিক থেকে শীর্ষে থাকার প্রতি আমাদের গভীর দায়বদ্ধতার প্রমাণ।’ একইসঙ্গে তিনি এও জানান, ‘বাটানগরে উন্নত মেশিনে লগ্নি করে আমরা এটা নিশ্চিত করছি যে বাটা ভারতে চটি ও জুতো তৈরির মাপকাঠি হিসাবে নেতৃত্ব দানের জায়গাতেই থাকবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *