সুপর্ণা দে, ০৪.০১.২৪ সময়ঃ ১০.৫০
দিন দর্পন ডিজিটাল ডেস্কঃ শীতের আমেজ ফিরলো কি না ফিরলো, ফের বেড়ে গেলো তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, কিছু দিনের জন্য উধাও হবে শীত। ফের ১০ জানুয়ারি ফিরবে শীতের আমেজ। সপ্তাহ খানেকের মতো স্থায়ী হবে সেই শীতের স্পেল।
এদিকে আবার শুক্রবার থেকে রবিবারের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
এমনকি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য এলাকায়। সেখানে শীত বজায় থাকবে। হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।
শহর কলকাতায় রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সকালে হাল্কা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। পরে মূলত পরিষ্কার আকাশ হবে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
