দিন দর্পণ, ৬মে, কলকাতাঃ আগামী বছর কবে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, তার দিনক্ষণ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা।শেষ হবে ১২ ফেব্রুয়ারি।অর্থাৎ ১০ দিন ধরে চলবে পরীক্ষা।
পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি সোমবার হবে বাংলা পরীক্ষা।পরদিন অর্থাৎ ৩ ফেব্রুযারি ইংরেজি পরীক্ষা।৪ ও ৫ ফেব্রুয়ারি ছুটি।৬ ফেব্রুয়ারি শুক্রবার হবে ইতিহাসের পরীক্ষা।পরের দিন শনিবার অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ভূগোল, ৯ ফেব্রুয়ারি সোমবার অঙ্ক, মঙ্গলবার ১০ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান, বুধবার ১১ ফেব্রুবারি ভৌতবিজ্ঞান এবং ১২ ফেব্রুয়ারি শুক্রবার ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
পর্ষদের তরফে এও জানানো হয়েছে, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন ও সোশ্যাল সার্ভিস পরীক্ষার দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।এবারে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গত ২ মে।এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন।পাশের হার ৮৬.৫৬ শতাংশ।এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৯২৪ জন এবং ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ৯৫৯ জন।
